ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার

জুলাই সনদের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো: মুক্তিযুদ্ধমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্নির্মাণ করার অঙ্গীকার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই যাত্রা শুরু হয়েছে।

আহমেদ আযম খান বলেন, বিগত ১৮ বছর ধরে বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতা ও পুরো জাতিকে সহযোগিতা করেছেন, তাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজ স্বার্থের কারণে জাতিকে আর দ্বিধা-বিভক্ত না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও যোগ করেন, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সকলের অংশগ্রহণ এবং ভূমিকা প্রত্যাশা করে সরকার। ফ্যাসিবাদের মতো আচরণ করে দেশটাকে কেউ দ্বিধা-বিভক্ত করতে চাইলে জনগণ তা কখনোই মেনে নেবে না। জনগণ বর্তমানে সমৃদ্ধি ও গণতন্ত্র চায় এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় তারা এখন স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে চায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬