ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

মারা গেছেন ‘গজনি’ ও ‘মহাভারত’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগার পর মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিন দশকেরও বেশি সময়ের দীর্ঘ অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার ছবিতে অভিনয় করেছেন। তবে ২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল ব্লকবাস্টার ‘গজনি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা পান। এই ছবিতে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’র হিন্দি রিমেকেও তাকে একই চরিত্রে কাস্ট করা হয়।

টেলিভিশন দর্শকদের কাছেও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন প্রদীপ রাওয়াত। বি. আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়া আমির খানের কালজয়ী সিনেমা ‘লগান’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

১৯৮৫ সালে ‘মেরি জং’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটেছিল প্রদীপ রাওয়াতের। এরপর তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’, ‘স্ট্যালিন’ ও ‘ভীরম’ এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালে প্রখ্যাত পরিচালক এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে তিনি নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যান।

প্রিয় অভিনেতার প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেতা যশপাল শর্মা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মারা গেছেন ‘গজনি’ ও ‘মহাভারত’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

আপডেট সময় : ০৮:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬