ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌপথে চলাচলকারী বাল্কহেড খাতের বিভিন্ন সমস্যা সমাধান এবং ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা। মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বোরহান মিয়া বুলুর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও নৌপথে পণ্য পরিবহনে বাল্কহেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও নীতিমালার কারণে চরম সংকটের মুখে পড়েছেন এই খাতের মালিকরা। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই তারা ১১ দফা দাবি উত্থাপন করেছেন।

উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বাল্কহেডের আয়ুষ্কাল সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, নৌযান চলাচলের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা দূর করা, নৌপথের উন্নয়ন ও নাব্যতা বৃদ্ধি, নিরাপদ নৌ-পরিবহন নিশ্চিত করা এবং মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ।

মানববন্ধনে অংশ নিয়ে নেতারা নৌপথে সব ধরনের চাঁদাবাজি, নৈরাজ্য ও হয়রানি বন্ধের জোর দাবি জানান। একই সঙ্গে বিআইডব্লিউটিএ-এর স্বেচ্ছাচারিতা এবং ইজারার নামে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বাল্কহেড মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। যৌথ আলোচনার মাধ্যমে সব সমস্যার যৌক্তিক সমাধান দাবি করে নেতারা হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬