ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ, প্রথম ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের গ্রুপিং আগেই চূড়ান্ত হয়েছিল, এবার জানা গেল বিস্তারিত সময়সূচি। আগামী ১৪ সেপ্টেম্বর শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়ান গেমস মিশন শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। 'সি' গ্রুপে থাকা বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

সূচি অনুযায়ী, প্রথম ম্যাচের পর আগামী ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এর ঠিক তিন দিন পর অর্থাৎ ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।

এর আগে মাত্র একবারই এশিয়ান গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ নারী দলের। তবে ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত সেই আসরের স্মৃতি মোটেও সুখকর ছিল না সাবিনাদের জন্য। সেবার গ্রুপ পর্বে একটি ড্র এবং দুটি হারে বিদায় নিতে হয়েছিল তাদের। প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হারের পর ভিয়েতনামের বিপক্ষে ৬-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল তাদের।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে পর্দা উঠবে এশিয়ান গেমসের ২০তম আসরের। এবার কঠিন গ্রুপে পড়েও পিটার জেমস বাটলারের অধীনে ভালো কিছুর প্রত্যাশা করছে বাংলাদেশ দল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ, প্রথম ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে

আপডেট সময় : ০৫:০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬