ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

নাটোরে ৫ হিন্দু পরিবারকে চাঁদা চেয়ে হত্যার হুমকি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় বসবাসকারী ৫টি হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবি করে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১১টার দিকে এসব চিঠি পাওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিঠিতে প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং টাকা না দিলে ‘সময় খুব খারাপ যাবে’ বলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় যখন বাকনাই গ্রামের বাসিন্দা অরুণ কুমার পাল তাঁর বাড়ির বারান্দায় একটি চিঠি দেখতে পান। দ্রুতই খবরটি ছড়িয়ে পড়লে জানা যায়, একই এলাকার অজামিল পাল, সুব্রত পাল, অধির পাল ও ষষ্ঠী পালের বাড়িতেও একই ধরনের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। সেভেন স্টার কর্তৃপক্ষের নাম ব্যবহার করে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের বাড়িতে একটি চিঠি দিলাম, আশা করি, কোনো বিকল্প চিন্তা করবেন না। মনে রাখবেন, জীবন গেলে যাবে আপনাদের পরিবারের, ভালো মনে বিশ হাজার টাকা দিয়ে দিবেন।’

চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে। হুমকি দিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘কোনো মানুষকে জানাবেন না, যদি কেউ জানতে পারে, তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে।’ তবে রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে ওই নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নম্বরটি সিলেট এলাকার।

এ ঘটনায় পালপাড়ার ৫৫টি হিন্দু পরিবারের মধ্যে উদ্বেগ ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা জানান, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। তিনি দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে চিঠিগুলো জব্দ করা হয়েছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে ৫ হিন্দু পরিবারকে চাঁদা চেয়ে হত্যার হুমকি

আপডেট সময় : ০৬:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬