সংবাদ শিরোনাম :
মিশরে পিরামিড যুগের আগের প্রাচীন সমাধির সন্ধান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

মিশরে পিরামিড নির্মাণের যুগের অনেক আগের কিছু প্রাচীন সমাধি এবং একটি প্রাক-রাজবংশীয় সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক গবেষকদের একটি দল। নতুন এই অনুসন্ধানে দেখা গেছে, পিরামিড যুগে প্রবেশের অনেক আগে থেকেই মিশরের স্থপতিরা স্থায়ী সমাধিস্থল নির্মাণের কার্যক্রম শুরু করেছিলেন।
গবেষকদের মতে, এই আবিষ্কারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে, হাজার বছর ধরে টিকে থাকার মতো স্মৃতিস্তম্ভ তৈরির যে প্রাথমিক নকশা ও পরীক্ষা-নিরীক্ষা মিশরের স্থপতিরা করেছিলেন, এই প্রাচীন সমাধিগুলো তারই স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy





























