ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশমসহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্সের বরাত দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। এর আগে বুধবার মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন আঘাত হানে বলে যুক্তরাষ্ট্র দাবি করে। একই সময়ে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে খুব কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনায় হামলা হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশে, যেখানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত, সেখানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে তিনটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের বরাতে তারা দাবি করেছে, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ

আপডেট সময় : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬