ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে ভর্তুকি দিতে ১০০ কোটির তহবিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল লেনদেনে উৎসাহ প্রদানের লক্ষ্যে দেশের ক্ষুদ্র মার্চেন্টদের চার্জে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই খাতের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

তবে কোন ধরনের মার্চেন্ট বা কী পরিমাণ ভর্তুকি সুবিধা পাবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই বিষয়টি নির্ধারণে অচিরেই একটি নীতিমালা জারি করা হবে। নীতিমালা প্রণয়নের আগে বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে হওয়া লেনদেনগুলো বিশ্লেষণ করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ফুটপাথের দোকানি ও ভ্যানচালিত বিক্রেতাসহ একদম প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সুবিধার অপব্যবহার রোধে কঠোর শর্ত আরোপের পরিকল্পনা রয়েছে। মার্চেন্ট পয়েন্টে পণ্য বা সেবার মূল্য পরিশোধ ছাড়া অন্য কোনো ধরনের ক্যাশ আউট করা যাবে না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর সুবিধা বাতিল করা হবে।

পরিচালনা পর্ষদের একই বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংক-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে গ্রাহকদের নিজেদের ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের পরিকল্পনাও বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে এক্সিম ব্যাংক এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে ভর্তুকি দিতে ১০০ কোটির তহবিল

আপডেট সময় : ০৩:৪৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬