ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক

প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৬২০ পিস আনারস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে কিউ জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আনারসের চালান বাংলাদেশে পৌঁছায়। একটি পিকআপ ভ্যানে করে মোট ১০০ কার্টনে ৬২০ পিস আনারস পাঠানো হয়েছে, যার ওজন ৭৪৮ কেজি।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় এই উপহার গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস এবং কর্মকর্তা সজীব চক্রবর্তী। এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ত্রিপুরা সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। পরে এসব আনারস গ্রহণ করেন ঢাকা হাই কমিশনের লোকজন এবং একটি পিকআপ ভ্যানে করে তা ঢাকায় নিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আম উপহার দেওয়া হয়েছিল। ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আম উপহার পাওয়ার পর এবার আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার পাঠানো হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার ৬২০ পিস আনারস

আপডেট সময় : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬