ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায় জায়েদের সহায়তার টাকা কেন নিলেন না অভিনেতা রিফাত চৌধুরী হরমুজ প্রণালিতে ইরান বাড়াবাড়ি করছে: সাবেক পেন্টাগন কর্মকর্তা মোহাম্মদপুরে পুলিশ ফাঁড়ির সামনেই তাণ্ডব চালিয়ে জমি দখল কোটালীপাড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর উন্নয়ন আলোচনা রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের? টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের

কানাইঘাটে অবৈধ পাথর ও নৌকাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কানাইঘাট থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধ পাথর ও একটি স্টিলের নৌকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর চুরি রোধে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই বাবুল মিয়া ও এএসআই এ.কে.এম জিয়াউল হক। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে ৬০০ ঘনফুট পাথর বহন করে নিয়ে আসার সময় লোভারমুখ সুরমা নদীর খেয়াঘাট এলাকা থেকে স্টিলের নৌকাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ (২০) এবং একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর (২২)। পুলিশ নিশ্চিত করেছে যে, জব্দকৃত ৬০০ ঘনফুট পাথরের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কানাইঘাট থানায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ২৮/০৭/২০২৬, জিআর নং-১৩৭/২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কানাইঘাটে অবৈধ পাথর ও নৌকাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬