ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

প্রথম আলো অনলাইন: দিনের আলোচিত পাঁচটি খবর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় সৃষ্ট গ্যাস-সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে গতকাল তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দিয়েছেন এবং আজ দুপুরে দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট ‘সন্ত্রাসী কার্যক্রম’–সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে, ক্যাম্পাসে প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন এর বিচার দাবি করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। জেনেভায় ফ্রান্সের জাতিসংঘ মিশন গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন আর ‘মানবাধিকারের আলোকবর্তিকা’ নেই। দেশটি এখন উত্তর কোরিয়া, নিকারাগুয়া, মালি ও রাশিয়ার সঙ্গে একই কাতারে অবস্থান করছে বলে উল্লেখ করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপ ফুটবল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার এই সমালোচনার জবাব দেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়াও এসেছে; একটি মানবাধিকার সংস্থার পরিচালক তাঁকে বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য বলে মন্তব্য করেছেন।

জনপ্রিয়তার নিরিখে বাংলাদেশের তারকাদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে ফেসবুক অনুসারী ও জনপ্রিয়তায় শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন চিত্রনায়িকা পরীমনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

প্রথম আলো অনলাইন: দিনের আলোচিত পাঁচটি খবর

আপডেট সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬