ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল স্পিকারের সাথে সাক্ষাৎ করবে। সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সচিবকে পাঠানো এক চিঠিতে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় বর্তমানে রাষ্ট্রপতির পদটি শূন্য রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী, এই নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই কারণেই সিইসির পক্ষ থেকে সাক্ষাতের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছিল।

আসন্ন এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়তাকারী কর্মকর্তা হিসেবে বৈঠকে অংশ নেবেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম। বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি

আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬