ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

চা শিল্পের বিকাশে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার ঘোষণা তারেক রহমানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চা শিল্পের সামগ্রিক বিকাশে সরকার আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়ন বিষয়ক আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, চা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, চা চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় চা বাগানের মালিক ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এর মধ্যে উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি খরচ এবং আন্তর্জাতিক বাজারে টিকে থাকার প্রতিযোগিতার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে চা শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তারা বিভিন্ন দাবি ও প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চা শিল্পের বিকাশে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার ঘোষণা তারেক রহমানের

আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬