ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে যুবদল কর্মী হত্যায় ঝিনাইদহ থেকে ভাড়াটে খুনি ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছাড়লেন আড়াই লাখ মানুষ মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, সরানো হলো দুটি উড়োজাহাজ রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই: মির্জা ফখরুল মোদি সরকারকে সরানোর ডাক দিলেন রাহুল গান্ধী ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারি আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ পার্টি’

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, আজ বা আগামী এক-দুই দিনের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন ত্যাগ করবেন। দায়িত্ব থেকে অব্যাহতির পর তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবনে গিয়ে উঠবেন বলে জানা গেছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। তবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্পিকার দেশে ফেরার পরই বিষয়টি চূড়ান্ত রূপ পাবে।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি ইতিমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রটিও প্রস্তুত রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি এতে স্বাক্ষর করেননি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি মনোনীত কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন। তিনি আরও জানান, কয়েক দিন আগেই রাষ্ট্রপতি তার অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার মৌখিক নির্দেশনা দিয়েছেন। পদত্যাগের পর গুলশানের নিজ বাসায় অবস্থান এবং পরবর্তীতে বিদেশ যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

বঙ্গভবনে কর্মরত আরেক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি তাকে বলেছিলেন, 'ওরা আমাকে চলে যেতে বলেছে। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।' তবে 'ওরা' বলতে তিনি কাদের বুঝিয়েছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই কর্মকর্তা।

রাষ্ট্রপতির হঠাৎ এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যে একটি হলো, চলতি বছরের মে মাসে লন্ডনে চিকিৎসার জন্য অবস্থানকালে অতি গোপনীয়তা রক্ষা করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ। ১৮ মে তিনি দেশে ফেরার পর গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি উদ্ঘাটনে কাজ শুরু করে। দ্বিতীয় কারণ হিসেবে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়টিও সামনে আসছে। সব মিলিয়ে সরকার মনে করছে, রাষ্ট্রপতিকে এই পদে রাখা আর সমীচীন হবে না। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সর্বশেষ তিনি বলেছিলেন, সরকার চাইলে দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ১১:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬