ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, সরানো হলো দুটি উড়োজাহাজ রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দলের বৈঠকেই: মির্জা ফখরুল মোদি সরকারকে সরানোর ডাক দিলেন রাহুল গান্ধী ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সরকারি আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ পার্টি’ মোদি সরকারকে হটানোর ডাক দিলেন রাহুল গান্ধী অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণশক্তির দল নিয়ে উচ্ছ্বসিত শান্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রংপুরের কাউনিয়ায় বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৫০ হাজার মানুষের

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব: বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলমের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। গত বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে বরখাস্তের এই প্রজ্ঞাপন জারির বিষয়টি জানা যায়।

সাময়িক বরখাস্তের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের জুন মাসে এক নারী চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে যোগদান করেন। এরপর থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলম বিভিন্ন সময়ে সুযোগ বুঝে কোনো কারণ ছাড়াই ওই নারী চিকিৎসককে তাঁর কক্ষে ডেকে পাঠাতেন। সেখানে তিনি তাঁকে অনৈতিক প্রস্তাব দিতেন এবং অশালীন ইঙ্গিত করতেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব বা মামলা রুজু হলে, অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনা করে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখতে পারে। তদন্তকাজে অভিযুক্ত কর্মকর্তা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারেন, সেই আশঙ্কা থেকেই রেজওয়ানুর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন ভুক্তভোগী ওই নারী চিকিৎসক। তিনি জানান, কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এটিকে সমাজের জন্য একটি বিশেষ বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের আচরণের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার একটি বার্তা দেয়। কর্মকর্তা ঊর্ধ্বতন হোক বা অধস্তন, সবারই নিজের আচরণের ব্যাপারে সচেতন হওয়া উচিত। বিভাগীয় নিয়মনীতি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে, যা কারও ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেই।

অভিযোগের বিষয়ে জানতে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল বলেন, এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব: বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত

আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬