ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের বৈঠক শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন তিন দিনে ১১৯ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ল ‘দ্য প্যারাডাইস’ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিবাদের ইঙ্গিত পুলিশের সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক

মিরসরাইয়ে ট্রাক ও পিকআপের মাঝে চাপা পড়ে যুবদল নেতা নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও পিকআপের মাঝে চাপা পড়ে সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মাস্টারপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের প্রয়াত মহিউদ্দিনের ছেলে এবং তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের তথ্যমতে, সালাউদ্দিন মোটরসাইকেলযোগে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বর এলাকায় পৌঁছালে তিনি একটি ট্রাক ও পিকআপের মাঝখানে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন জানান, সালাউদ্দিনের মৃত্যুতে উপজেলা যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে ট্রাক ও পিকআপের মাঝে চাপা পড়ে যুবদল নেতা নিহত

আপডেট সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬