ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

খুবিতে ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় ক্যাম্পাসে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে ইমাম হাসান (২৪) নামের এক ক্যান্টিন কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম হাসান প্রায় দুই বছর ধরে ওই হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন এবং তিনি ক্যান্টিন মালিক আসাদুজ্জামানের ছেলে।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পাওয়ার পর বিষয়টি তারা খতিয়ে দেখেন। অভিযুক্তের মোবাইলে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করা হতো এবং তা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হতো। এ বিষয়ে অভিযুক্তের স্ত্রীও অবগত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়। শিক্ষার্থীরা অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এবং অতীতে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনার বিচার না পাওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটক, বিভিন্ন পকেট গেট এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা জানান, ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগও জানিয়েছেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

খুবিতে ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় ক্যাম্পাসে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

আপডেট সময় : ০৩:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬