ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেক আমলের পার্থিব ৫ পুরস্কার ও কল্যাণ দিল্লির রাজনীতিতে মোদি সরকারের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সমীকরণ লোহিত সাগরে সৌদির দুই জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এপস্টেইনের সহযোগী মডেল স্কাউট ড্যানিয়েল সিয়াদের রহস্যজনক মৃত্যু ২৪ ঘণ্টাও টিকল না ফেরান তোরেসের ম্যুরাল, মুছে দিল কর্তৃপক্ষ মার্কিন হামলায় সহায়তাকারীদেরও কঠোর বার্তা দিল ইরান সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ খ্যাত তরুণী অভিনেত্রী কেইলি হটল পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সহ–উপাচার্য লোকমান হোসেন দিল্লিতে সিজেপির বিক্ষোভে সংঘর্ষ ও পুলিশ আহত, ইন্টারনেট বন্ধ

শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি অভিযানের একদিন পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি পুলিশের কঠোর সমালোচনা করেন। মঙ্গলবার গভীর রাতে সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে উর্দু ভাষায় নাসিরুদ্দিন শাহ বলেন, “একজন মূর্খ যদি দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশ তার মতোই অজ্ঞ, অবিবেচক, অযোগ্য এবং নির্মম হয়ে উঠুক।”

শিক্ষার্থীদের ওপর পুলিশি বলপ্রয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গুন্ডারা যেভাবে শিশুদের সঙ্গে নির্মম আচরণ করছে, তা দেখে আমি ক্ষুব্ধ।” জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা নিজের আবেগঘন বক্তব্যে আরও বলেন, “আমাদের সন্তানদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা দেখে আমি গভীরভাবে মর্মাহত। যারা এই নির্যাতন চালাচ্ছে, তারা আমাকে যুক্তরাষ্ট্রের আইসিই-এর এজেন্টদের কথা মনে করিয়ে দেয়। একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, “সাহস হারাবে না। অসংখ্য মানুষের সমর্থন তোমাদের সঙ্গে রয়েছে। এই দেশের তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা আরও দৃঢ় হয়েছে। তোমরা সংগ্রাম চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি।”

উল্লেখ্য, প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই আন্দোলনে সংহতি জানাতে প্রকাশ রাজ ও শাবানা আজমিসহ ভারতীয় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা যন্তর মন্তরে উপস্থিত হয়েছেন। এদিকে, দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে পুলিশের বলপ্রয়োগের দৃশ্য দেখা গেছে। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা আক্রমণাত্মক আচরণ করেছিলেন এবং বারবার সতর্ক করার পরও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা এই ব্যবস্থা নিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উর্দু ভাষায় নাসিরুদ্দিন শাহ বলেন, “একজন মূর্খ যদি দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশ তার মতোই অজ্ঞ, অবিবেচক, অযোগ্য এবং নির্মম হয়ে উঠুক।”

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় : ০৬:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬