ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র ও গণতন্ত্র মজবুত হবে: মির্জা ফখরুল সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ২০২৭ সালের জুনে শুরু হতে পারে নিকোলাস মাদুরোর বিচার ঝিনাইদহে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ময়মনসিংহে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবকের মরদেহ খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘরে মিলল যুবকের গলাকাটা মরদেহ জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা ঝিনাইদহে বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন পোশাক খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইল বিজিএমইএ গোপালগঞ্জে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটে আইনজীবী আহত, আমলি ক্ষমতা প্রত্যাহার

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নেই নতুন দল গঠন: বাগেরহাটে হাসনাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলন এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, "আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা জুলাই আন্দোলন করেছিলাম এবং পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেছি।"

গত বুধবার (২২ জুলাই) বাগেরহাটে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রতিশ্রুতি দেন, এই নির্বাচনে এনসিপি এমন সব যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে, যাদের কাছ থেকে সাধারণ মানুষ কোনো রাজনৈতিক পরিচয় বা অর্থের বিনিময় ছাড়াই কাঙ্ক্ষিত সেবা লাভ করতে পারবেন। দেশের ও জনগণের কল্যাণে যারা নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে আগ্রহী, কেবল তাদেরই এনসিপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে বলে তিনি স্পষ্ট জানান।

জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নেই নতুন দল গঠন: বাগেরহাটে হাসনাত

আপডেট সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬