ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

মাগুরার সাচিলাপুর বাজারে অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বাজারের লিফটন ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারি দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

দোকানের মালিক মো. নাহিদ জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে গিয়েছিলেন। পরে রাত ১২টা ১০ মিনিটে ফোনে তিনি অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানান।

শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার ৫-৬ মিনিটের মধ্যেই স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত লিডার) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাগুরা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সব মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মাগুরার সাচিলাপুর বাজারে অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬