ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

তারাগঞ্জে যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, দুই তীরে ভাঙন আতঙ্ক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের ফলে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টায় তারাগঞ্জের বারাতি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ওই পয়েন্টে পানির উচ্চতা ছিল ৩৪ দশমিক ৬৮ মিটার, যেখানে বিপৎসীমা ধরা হয় ৩৪ দশমিক ৫৩ মিটার।

স্থানীয়দের ভাষ্যমতে, যমুনেশ্বরী নদী সাধারণত বিপৎসীমা অতিক্রম করে না। এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো না হওয়ায় নদী তীরের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রবীণ মোজাফফর হোসেন ও সমাজ উন্নয়নকর্মী হরলাল রায় জানান, বর্ষাকালে পানি বাড়লেও যমুনেশ্বরী নদী বিপৎসীমা অতিক্রম করেছে এমন কথা তারা আগে কখনো শোনেননি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য, যমুনেশ্বরী নদীর উৎপত্তি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। নদীটি জলঢাকা, কিশোরগঞ্জ এবং রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ হয়ে পীরগঞ্জে করতোয়া নদীতে মিলিত হয়েছে। এটি একটি দেশীয় নদী হওয়ায় সাধারণত উজানের ঢল আসে না। তবে ডোমার ও ডিমলাসহ উজানের বিভিন্ন এলাকায় কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণেই পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ডালিয়ায় ২২ মিলিমিটার, কাউনিয়ায় ১৮ মিলিমিটার এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণেই নদীর পানি বেড়েছে। তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং বৃষ্টি কমলে পানির স্তর দ্রুত নেমে যাবে।

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২: ২৩আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২: ৩৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তারাগঞ্জে যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, দুই তীরে ভাঙন আতঙ্ক

আপডেট সময় : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬