ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় টানা তৃতীয় দিনের বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে মন্তব্য করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি একাডেমিক ভবন ‘ডি’ এক্সটেনশন প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন-১-এর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিয়ে শঙ্কা রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা "খাইরুলের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই", "সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও", "অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", "জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস", "জাস্টিস ফর খাইরুল", "লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে" এবং "সন্ত্রাসীর দুই গালে, জুতা মারো তালে তালে"সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত হলে শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, অভিযুক্ত তারেক রহমানের বিভাগের পক্ষ থেকে ঘটনাটিকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা চলছে। এছাড়া অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলেও তারা দাবি করেন। আন্দোলনকারীরা প্রশাসনের কাছে দাবি জানান যেন এসব কর্মকাণ্ড তদন্ত কমিটির ওপর কোনো প্রভাব ফেলতে না পারে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “তদন্ত কমিটি কাজ করছে। আজই প্রতিবেদন জমা দেবে। আগামীকাল সিন্ডিকেট ডেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারও কোনো কার্যক্রমে তদন্ত প্রতিবেদন প্রভাবিত হবে না।” এদিকে, তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় টানা তৃতীয় দিনের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬