ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

মেসির অবসর নিয়ে কী বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩৯ বছর বয়সী আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির জন্য ২০২৬ বিশ্বকাপ ফাইনালটি ছিল এক বিশেষ মুহূর্ত। স্পেনের কাছে ১-০ গোলে হারের সেই ম্যাচটি অনেকের কাছেই তার শেষ বিশ্বকাপ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। মাঠের সেই বেদনাদায়ক দৃশ্যে মেসিকে কাঁদতে দেখা গেছে, যা ভক্তদের মনে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

ম্যাচ শেষে সবার কৌতূহল ছিল মেসির প্রতিক্রিয়ার দিকে। তবে দলের বাকি সদস্যদের মতো তিনিও মিক্সড জোনে না থেমে সরাসরি চলে যান। নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য না করায় ভক্তদের মনে প্রশ্ন আরও জোরালো হয়েছে। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেসি নিজের কষ্টের কথা এবং স্পেনের কাছে হারের ফলে যে ক্ষত তৈরি হয়েছে, তা দীর্ঘস্থায়ী হবে বলে উল্লেখ করলেও অবসরের বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে মেসির ঐতিহাসিক অধ্যায় এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার মতে, এই আসরকেই শেষ বিশ্বকাপ হিসেবে সবাই ধরে নিলেও, রোজারিওর এই তারকা কোনো পূর্বনির্ধারিত সিদ্ধান্ত নিয়ে এই বিশ্বকাপে আসেননি। তিনি কখনও তার কাছের মানুষদের বলেননি যে এই আসর খেলেই তিনি অবসর নেবেন। তাই এই ম্যাচটিই যে তার শেষ উপস্থিতি ছিল, এমনটা মনে হওয়ার সম্ভাবনা কম।

গাস্তন এদুল আরও জানান, সবচেয়ে যৌক্তিক বিষয় হলো, মেসি হয়তো আর্জেন্টিনার দর্শকদের সামনেই নিজের বিদায় জানাবেন। যদিও এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি, তবে এখনই এ বিষয়ে জোরালো কিছু বলা তাড়াহুড়ো হবে। আগামী সেপ্টেম্বর মাসে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে আবারও মাঠে নামবে, যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। সেই সময়টা খুব বেশি দূরে নয়।

পরবর্তী বিশ্বকাপ ২০৩০ সালে অনুষ্ঠিত হবে। প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে আয়োজক দেশ হিসেবে থাকবে আর্জেন্টিনাও, এরপর টুর্নামেন্ট চলে যাবে স্পেন, মরক্কো ও পর্তুগালে। আয়োজক হিসেবে দলটি ইতিমধ্যেই সরাসরি জায়গা পেয়ে গেছে। তবে এরপরও ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হতে যাওয়া বাছাইপর্বে অংশ নেবে আর্জেন্টিনা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

মেসির অবসর নিয়ে কী বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম?

আপডেট সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬