ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩ টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্বকাপ ফাইনাল দেখার সময় হৃদরোগে আক্রান্ত আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচের শেষ দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আর্জেন্টিনার সমর্থক হাফিজুর রহমান। খেলা শেষে বাড়িতে ফেরার পর ব্যথার তীব্রতা আরও বেড়ে যায়। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায়।

মারা যাওয়া হাফিজুর রহমান (৩৫) ওই এলাকার আনছার আলীর ছেলে। তিনি একটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার করতেন। হাফিজুরের পরিবারের ভাষ্যমতে, আগে থেকেই তাঁর হৃদ্‌রোগের সমস্যা ছিল এবং তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন।

প্রতিবেশী গিয়াস হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনা দলের একজন নিয়মিত অনুরাগী ছিলেন এবং দলের প্রতিটি খবরাখবর রাখতেন। রোববার দিবাগত রাতে বাড়ির পাশের কদমতলা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখতে যান তিনি। খেলা শুরুর আগে অন্যদের সঙ্গে খাবারও খেয়েছিলেন। তবে ম্যাচে আর্জেন্টিনার প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খেলা শেষ হওয়ার পর মন খারাপ করে বাড়ি ফেরেন।

হাফিজুরের মামাতো ভাই তুহিন হোসেন জানান, খেলা দেখার সময় ভাজাপোড়া ও খিচুড়ি খাওয়ার পর খেলার শেষ দিকে তাঁর বুকে ও পেটে ব্যথা শুরু হয়। বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিবেদী সরকার জানান, হাসপাতালে আনার আগেই হাফিজুরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পারিবারিক গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনাল দেখার সময় হৃদরোগে আক্রান্ত আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬