বায়ুদূষণে শীর্ষে উগান্ডার কাম্পালা, ঢাকার অবস্থান ১৭

- আপডেট সময় : ১১:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে রয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকায় আজ ঢাকা ১৭তম অবস্থানে রয়েছে। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ৯০, যা নির্দেশ করে যে এখানকার বাতাস বর্তমানে 'মাঝারি বা সহনীয়' পর্যায়ে রয়েছে।
তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে উঠে এসেছে উগান্ডার কাম্পালা। শহরটির বায়ুমান সূচকে স্কোর ১৫৯, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে গণ্য হয়। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যাদের স্কোর ১৫৮। এছাড়া ১৫৭ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয়, ১৫৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ এবং ১৩৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি পঞ্চম অবস্থানে রয়েছে। তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের স্কোর ১৩৫।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান 'ভালো' ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে 'মাঝারি বা সহনীয়' হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ স্কোর 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি স্কোর 'দুর্যোগপূর্ণ' হিসেবে বিবেচিত হয়।




























