ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—ফেসবুকে এমন একটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তার এই মজার ছলে দেওয়া পোস্টের পর ভক্তরা তাকে শুভকামনা জানানোর পাশাপাশি অনেকেই বিয়ের প্রস্তাব পাঠাতে শুরু করেছেন। তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘনিয়ে আসায় বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি হাস্যরসের সুরে বলেন, তিনি আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং প্রেমের পর হুট করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার বিয়ের ঘোষণা দিয়ে তিনি কিছুটা মুসিবতে পড়েছেন এবং এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে যে তিনি বুঝে উঠতে পারছেন না কী করবেন।

বিয়ে নিয়ে নিজের বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে পরীমনি আরও জানান, বিয়ের জন্য একজন অভিভাবকের প্রয়োজন হয়, যা বর্তমানে তার নেই। তিনি বলেন, আগে তার অভিভাবক ছিলেন কিন্তু এখন সেই পর্যায়ের কেউ নেই। তাই তিনি ভাবছেন, তার সন্তান বড় হওয়ার পর কিংবা তার আগেই যদি সন্তান তার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তবেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারবেন।

এদিকে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচ নিয়ে পরীমনি বেশ উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনার সমর্থক। তবে প্রতিপক্ষ স্পেনকেও বেশ শক্তিশালী দল হিসেবে গণ্য করছেন তিনি। পরীমনি বলেন, লড়াইটা হবে, স্পেন খুব ভালো খেলছে। তবে তার মন বলছে বিশ্বকাপ শেষ পর্যন্ত মেসির হাতেই উঠবে। তিনি আরও জানান, তিনি চান আর্জেন্টিনা জিতুক এবং মেসি গোল্ডেন বুট পাক।

উল্লেখ্য যে, গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। পরবর্তীতে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়েও তিনি একটি রসিকতাপূর্ণ পোস্ট করেছিলেন।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাস্যরসের সুরে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি তিনি। বরং প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার আগেভাগে এমন ঘোষণা দিয়ে যেন নতুন ঝামেলায় পড়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনি

আপডেট সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬