ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ বিশ্বকাপের সেরা তারকা ও স্মরণীয় মুহূর্তের তালিকা প্রকাশ দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি বিশ্বমঞ্চ কাঁপানো সাত অখ্যাত ফুটবল নায়কের গল্প ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ার প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: স্থান পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক জুলাইয়ের ১৯ দিনে ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স অর্জন ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার থেকে ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

জুলাইয়ের ১৮ দিনে দেশে এলো ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসের প্রথম ১৮ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের ১৮ দিনে দেশে এলো ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬