ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বিপদে-আপদে জনগণের পাশে থাকা সরকারের আদর্শ, উদ্দেশ্য এবং অঙ্গীকার। তিনি আরও বলেন, বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার সব সময় জনগণের পাশে থাকবে।

উপকূলীয় অঞ্চলের নিয়মিত বাস্তবতা হিসেবে বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হলো টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা, যাতে উপকূলীয় এলাকাগুলো আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

তারেক রহমানের নীতি ও দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’—এমন একটি নীতি প্রণয়ন করেছেন।

সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের দ্রুত জরিপ করে যথাসম্ভব সাহায্য করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া, সমাজের বিত্তবান মানুষদেরও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৩: ১৩আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৩: ২৬

নিউজটি শেয়ার করুন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬