ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল ভোক্তা ঋণ বাড়লেও নির্মাণ ও পরিবহন খাতে বিনিয়োগে স্থবিরতা রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয় রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার শাহজালালে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও তিনটি শিশু প্রাণ হারিয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব শিশুর মৃত্যু হয়। আজ শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন করে তিন শিশুর মৃত্যুর পর সিলেট বিভাগে হামের কারণে প্রাণহানির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মারা যাওয়া শিশুদের বয়স ১০ মাসের নিচে। তারা হলো— কামরুল, কৃষ্ণা ও নিহাদ।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগীর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এই সময়ের মধ্যে হামের লক্ষণ ও সন্দেহ নিয়ে নতুন করে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া (কনফার্মড) হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪ জনে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯

আপডেট সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬