ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের আগে ভ্রমণ জটিলতায় বিপাকে আর্জেন্টিনা দল নিষেধাজ্ঞা পাওয়া ছাত্রলীগের সাবেক দুই নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বহরে হামলায় ৪৫ সেনা নিহত কালিনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা না ফেরার দেশে ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স স্যার গারফিল্ড সোবার্সের সেই স্মরণীয় ও কঠিন ইন্টারভিউয়ের গল্প কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩ বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন স্পেনের রাজপরিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এই অভিযানে তিন মাদক কারবারিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আলাদা অভিযানে ভারতীয় জিরা, গরুসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

আপডেট সময় : ১২:১৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬