ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি: এ বছর ১১ লাখ গাছ লাগানোর লক্ষ্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় এই বিশেষ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, এ বছর সারা দেশের বিভিন্ন সেনানিবাস ও সেনাবাহিনীর অবস্থানরত এলাকাগুলোতে পর্যায়ক্রমে মোট ১১ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, কেবল গাছ রোপণ করাই সেনাবাহিনীর উদ্দেশ্য নয়, বরং রোপণকৃত প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করে সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও পালন করবে সেনাবাহিনী।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে উল্লেখ করেন যে, বনায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে। এবারের বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি: এ বছর ১১ লাখ গাছ লাগানোর লক্ষ্য

আপডেট সময় : ০৭:৩১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬