ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ইসরো থেকে বিজ্ঞানীদের গণপদত্যাগ: বেসরকারি স্টার্টআপে যোগ দেওয়ার হিড়িক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে বড় আকারের গণপদত্যাগের ঘটনা ঘটেছে। সংস্থাটি থেকে একযোগে প্রায় ১০০ জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশভিত্তিক স্টার্টআপগুলোতে যোগ দেওয়ার লক্ষ্যেই বিজ্ঞানীরা এই পথ বেছে নিয়েছেন।

২০২৩ সালে ভারত সরকার মহাকাশ নীতিতে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করে। এর ফলে দেশটিতে স্পেস স্টার্টআপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতে চার শতাধিক এমন স্টার্টআপ রয়েছে। পিক্সেল এবং স্কাইরুট অ্যারোস্পেসের মতো সংস্থাগুলোতে বিপুল বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় ইসরোর অনেক বিজ্ঞানী সেখানে যোগ দিচ্ছেন।

ইসরোর এই বিজ্ঞানী সংকট এমন এক সময়ে দেখা দিল, যখন সংস্থাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ মিশনের মুখোমুখি রয়েছে। এর মধ্যে রয়েছে মানুষকে মহাকাশে পাঠানোর মিশন ‘গগনযান’, চাঁদের মাটি ফিরিয়ে আনার প্রকল্প ‘চন্দ্রযান-৪’, নিজস্ব মহাকাশ স্টেশন ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ (বিএএস) এবং মঙ্গল অভিযান ‘মঙ্গলযান-২’। এছাড়া সম্প্রতি দুটি পিএসএলভি রকেট মিশনে ব্যর্থতার ঘটনাও সংস্থাটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীদের এই গণপদত্যাগের ফলে চলমান প্রকল্পগুলো বেশ পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ জুলাই ইসরো একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি) এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-সহ সংশ্লিষ্ট সব কেন্দ্রে পাঠানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ ইস্তফা বা স্বেচ্ছাবসরের আবেদন করলে সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালকের সুপারিশসহ তা চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের মহাকাশ বিভাগে পাঠাতে হবে। উল্লেখ্য, ২০২০ সালের নির্দেশনা অনুযায়ী আগে এই আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালকদের হাতেই ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইসরো থেকে বিজ্ঞানীদের গণপদত্যাগ: বেসরকারি স্টার্টআপে যোগ দেওয়ার হিড়িক

আপডেট সময় : ০২:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬