ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বহরে হামলায় ৪৫ সেনা নিহত কালিনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা না ফেরার দেশে ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স স্যার গারফিল্ড সোবার্সের সেই স্মরণীয় ও কঠিন ইন্টারভিউয়ের গল্প কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩ বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন স্পেনের রাজপরিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত: পর্যটকদের মধ্যে আতঙ্ক মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার (১৬ জুলাই) সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বিশেষ সাক্ষাতের সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারত্ব এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও নৌবাহিনী দীর্ঘ সময় ধরে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করে আসছে।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৮৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স ও পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট এবং নেভাল এভিয়েশন ও বিশেষ ফোর্স (সোয়াডস) কমান্ড করার পাশাপাশি চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমান্ডার বিএন ফ্লিট ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভাষানচরে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের পুনর্বাসন প্রক্রিয়া সুচারুরূপে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬