ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ সেমিফাইনালে হলুদ কার্ড দেখলেন ক্রিশ্চিয়ান রোমেরো সেমিফাইনালে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড, বিরতিতে দুই দল সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত ইংল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সেমিফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড: সম্ভাব্য একাদশ সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা: একাদশে বড় পরিবর্তন আনলেন টুখেল ও স্কালোনি ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড: ফিরে দেখা সেই ঐতিহাসিক দ্বৈরথ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে এফবিআইয়ের সর্বোচ্চ সতর্কতা

সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুলাই থেকে সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা এখন থেকে কার্যকর থাকবে না। এর ফলে পর্যটকেরা আগের মতোই সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির অন্যান্য পর্যটনকেন্দ্রে ভ্রমণ করতে পারবেন। তবে বর্ষাকালীন পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের যথাযথ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থবির হয়ে পড়া স্থানীয় পর্যটন খাতে আবারও প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, নিষেধাজ্ঞার সময়কালে তাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

আপডেট সময় : ০১:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬