ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হরমুজ প্রণালিতে জাহাজ ফি আরোপের পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্যানুযায়ী, এই পরিকল্পনার পরিবর্তে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগের প্রত্যাশা করছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের এই নতুন অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। ট্রাম্পের দাবি, এই বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন শিল্প ও কারখানা গড়ে উঠবে। তবে তার এই বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি, যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগের অংশীদার হিসেবে ইঙ্গিত দিয়েছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প আরও জানিয়েছেন যে, ইরান ছাড়া বাকি সব দেশের জাহাজের জন্য এটি উন্মুক্ত থাকবে। ইরানের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি তাদের ‘মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন এবং তারা দেশটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন। এছাড়া ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের সর্বশেষ এই বার্তার শেষ অংশটি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি সেখানে বলেছেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ যদিও তিনি ঠিক কীভাবে এই লক্ষ্য বাস্তবায়ন করবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে জাহাজ ফি আরোপের পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬