ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে মার্কিন সামরিক বাহিনী চট্টগ্রাম বাদে আজ সব বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফ্রান্সকে হারিয়ে বিশ্বরেকর্ডে ইতালির পাশে স্পেন অ্যানাকোন্ডার মতো আঁটসাঁট রক্ষণে ফ্রান্সের স্বপ্ন ভাঙল স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজিত থাকার অনন্য রেকর্ড আর্জেন্টিনার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল: যুক্তরাজ্য থেকে বাড়তি পুলিশ পাঠাচ্ছে না কর্তৃপক্ষ বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন, স্বপ্নভঙ্গ ফ্রান্সের

শহীদদের রক্ত বৃথা যেতে দেব না: জামায়াত আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা তাদের কাছে চিরঋণী। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি। আজ আমাদের শপথ নিতে হবে যেন শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা না যায়। মঙ্গলবার (১৪ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি ১৬ জুলাইকে জাতীয় ইতিহাসের এক গৌরবময় ও বেদনাবিধুর দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তিনি সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। পুলিশ তাকে গুলি করে হত্যা করলে সারা দেশে এই আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। তিনি বলেন, এই গণআন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ ও পেশাজীবী মানুষ এক হয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে এটি ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনার নির্দেশে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবি নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে শহীদ করেছে। প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন এবং কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। অবশেষে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। পতন নিশ্চিত জেনে শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যান।

জামায়াতের আমির বলেন, জুলাই গণআন্দোলনের ফলেই আজ দেশের মানুষ মুক্তভাবে মতামত প্রকাশ করতে পারছে এবং রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান ‘জুলাই শহীদ দিবস’ পালন করার জন্য জামায়াতের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শহীদদের রক্ত বৃথা যেতে দেব না: জামায়াত আমির

আপডেট সময় : ০৭:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬