ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয় দেখতে চায় ট্রাম্প প্রশাসন লক্ষ্মীপুরে সালিসে দাদাকে গুলির ঘটনায় নাতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেবে শিক্ষা মন্ত্রণালয় স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় উৎসবে আহত ১০ এইচএসসি পরীক্ষা নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬: ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াই ছাপিয়ে যে ১০ বিতর্ক আলোচনায় ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে স্বাভাবিক হলো বাস চলাচল ইউজিসিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতের প্রতিশ্রুতি চেয়ারম্যানের নেইমারকে কিংবদন্তি বললেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড

ইউজিসিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতের প্রতিশ্রুতি চেয়ারম্যানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছেন, দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারণী এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সুদৃঢ় করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। তিনি স্পষ্ট করেছেন যে, নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, যোগ্যতা এবং ন্যায্যতা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার ইউজিসি অডিটোরিয়ামে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. ওমর ফারুখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান। এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং সচিব ড. মো. ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত রূপান্তর আনার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ইউজিসিকে দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে দেশি-বিদেশি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে। এছাড়া দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১৮ জুন অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান সভাপতি এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

ইউজিসিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতের প্রতিশ্রুতি চেয়ারম্যানের

আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬