ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জন্মদিন ৯/১১-কে ‘সন্ত্রাসী হামলা’ না বলার নির্দেশ নিয়ে সিবিসির সমালোচনা ৭০ লাখ টাকায় নির্মিত অতিথিশালা, ১৪ বছরেও পর্যটকশূন্য হালান্ড ও চেরকির জোড়া গোল, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে ওড়াল ম্যানসিটি অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ উদ্বোধনের পরই অচল অন্তর্বর্তী সরকারের নাগরিক সেবাকেন্দ্র, ৪টিতেই তালা স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে বিকেল ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার দেওয়া বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া, পরবর্তী দিনের পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ঢাকা কলেজ ও নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন এবং পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন।

শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সড়ক উন্মুক্ত রেখেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬