ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউজিসিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতের প্রতিশ্রুতি চেয়ারম্যানের নেইমারকে কিংবদন্তি বললেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তা নির্মাণে হাওরের পরিবেশ ধ্বংস: রুহুল কবির রিজভী পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর চকরিয়ায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়াল আইনজীবী সমিতি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান আগামী বছর থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ক্ষতিপূরণ পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটক ৬ বাস মুক্তি ডিজিটাল যোগাযোগে জেলা তথ্য কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শিক্ষার্থীদের নিয়ে করা নিজের একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদের অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিজের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ এতে আহত হয়ে থাকেন, তবে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।

সংসদে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছেন। তিনি উল্লেখ করেন, গতকাল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল এবং অনেক শিক্ষার্থী ভিজেছে, যার ফলে অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা বিষয়টি সবসময় মনিটরিং করেছি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতোমধ্যেই চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬