ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থাইল্যান্ডের ব্যাংককে বারে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু বগুড়ার শেরপুরে দিনে দুপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি। সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন, গিনেস রেকর্ডে ব্রাজিলের দম্পতি মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনা নিয়ে যা বললেন এমপি হান্নান মাসউদ ইসলামি সমাজ বিশ্লেষণের তাত্ত্বিক কাঠামো ও নৈতিক দৃষ্টিভঙ্গি মিয়ানমার থেকে চীনে পাচার হচ্ছে নারীরা, বাড়ছে মানবপাচারের ভয়াবহতা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, পানিবন্দী লাখো পরিবার প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি ডিফেন্ডার কোনাতে

সৌরভ-ডোনার প্রেম ও গোপনে বিয়ের অজানা গল্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মাঠের ক্রিকেটে যেমন আগ্রাসী, ব্যক্তিগত জীবনেও তার প্রেমকাহিনি ছিল কোনো ব্লকবাস্টার সিনেমার চেয়ে কম নয়। বেহালার বীরেন রায় রোডে পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে সৌরভ ও ডোনার পরিচয়। একসময় দুই পরিবারের ঠাকুরদাদারা ব্যবসায়িক পার্টনার থাকলেও পরবর্তীতে ব্যবসায়িক বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দুই বাড়ির বড়দের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল।

পারিবারিক বৈরিতা থাকলেও সৌরভ ও ডোনার মনের টান ছিল অটুট। অনুরাগ বসুর একটি টকশোতে সৌরভ নিজেই স্বীকার করেছিলেন যে, কিশোরী ডোনাকে তিনি ফুটবল খেলার সময় বা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় নিয়মিত লক্ষ্য করতেন। এমনকি বন্ধুদের নিয়ে ডোনার স্কুলের আশেপাশেও তিনি ঘোরাঘুরি করতেন। ডোনাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৌরভের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার সময় শাটলকক প্রায়শই ভুল করে তাদের সীমানায় চলে আসত, যা ছিল তাদের মিষ্টি চোখের ইশারার মাধ্যম।

তাদের প্রথম ডেটের স্মৃতি আজও উজ্জ্বল। ঢাকুরিয়া লেকের কাছের ‘ম্যান্ডারিন’ রেস্তোরাঁয় ১৭ বছরের ডোনা ও ২৩ বছরের সৌরভ প্রথমবার ডেটে গিয়েছিলেন। সে সময় সৌরভের খাওয়ার বহর দেখে ডোনা বেশ অবাকই হয়েছিলেন, কারণ ভোজনরসিক সৌরভ সেখানে দুই প্লেট ফ্রাইড রাইস, চাউমিন ও চিলি চিকেনের বেশিরভাগটাই একাই সাবাড় করেছিলেন।

১৯৯৬ সালে লর্ডসের ঐতিহাসিক টেস্টে শতরান করার পর সৌরভ ভারতীয় ক্রিকেটের নতুন যুবরাজ হয়ে ওঠেন। কিন্তু কলকাতায় ফিরে তিনি অনুভব করেন, ডোনাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। পরিবারের অমতের কারণে ১৯৯৬ সালের আগস্ট মাসে তারা এক বন্ধুর বাড়িতে গিয়ে গোপনে আইনি বিয়ে বা রেজিস্ট্রি সম্পন্ন করেন। বিয়ের পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান এবং বিষয়টি গোপন রাখেন। তবে এই গোপন বিয়ের খবর বেশিদিন চাপা থাকেনি, জানাজানি হওয়ার পরপরই দুই পরিবারে চরম অশান্তির সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

সৌরভ-ডোনার প্রেম ও গোপনে বিয়ের অজানা গল্প

আপডেট সময় : ০৬:৪৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬