ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: কার জয়ের সম্ভাবনা বেশি? সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি জোরদারে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরাসি ফুটবলের অদ্ভুত কুসংস্কার ও ঐতিহাসিক সব মজার গল্প যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইসরায়েলি নেতাদের শোক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে সংলাপের আহ্বান জানালেন পোপ লিও আর্জেন্টিনার জয়ে নিন্দুকদের নিয়ে ফেসবুকে খোঁচা দিলেন শাহনাজ খুশি রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকা ছাড়াল

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকা ছাড়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা।

যেসব ব্যাংকের সিআইবি তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এই উচ্চ হারের খেলাপি ঋণ কমানো জরুরি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকার এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে।

একই অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি এবং বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। এছাড়াও ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলার মূলধন এবং ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার সুদ হিসেবে ব্যয় হয়েছে। সংসদকে দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক-কর বাবদ পাওনা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫০৪ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকা ছাড়াল

আপডেট সময় : ১১:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬