ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

বৃষ্টির তীব্রতা কমেছে, আগামী দুই দিন থাকবে বৃষ্টির ধারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনো বিরাজমান রয়েছে। তবে শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে এর তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এলে দেশের অধিকাংশ এলাকায় পরিস্থিতির উন্নতি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত তিন থেকে পাঁচ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার সেই তীব্রতা কিছুটা কমে এসেছে। এদিন দেশের সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়। তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা কমে আসবে। আগামীকাল রোববার ও পরশু সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকলেও মঙ্গলবার থেকে তা অনেকটাই কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে এবং পাহাড়ধসের সতর্কবার্তাও প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়াবিদ নাজমুল হকের মতে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হওয়া এবং বায়ুচাপের তারতম্যের কারণেই গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় এমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বৃষ্টির তীব্রতা কমেছে, আগামী দুই দিন থাকবে বৃষ্টির ধারা

আপডেট সময় : ০২:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬