ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা ও ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে একদল পরীক্ষার্থী এই তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পরীক্ষায় অনৈতিক সুবিধা বা অসদুপায় অবলম্বনের সুযোগ না পাওয়ায় এবং প্রশ্নপত্র প্রস্তুতির সঙ্গে না মেলায় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়।

হামলার ঘটনায় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভবনের জানালা ও কপাট ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মুখে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানিয়েছেন, বরিশাল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি এ ঘটনার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানিয়েছেন, তিনি ঘটনার খবর পাওয়ার পরপরই চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬