ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বেনাপোল বন্দরে জলাবদ্ধতা: কোটি টাকার পণ্য নষ্টের আশঙ্কায় ব্যবসায়ীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ডোনাল্ড ট্রাম্প হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র টানা বর্ষণে সেতু ধসে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি বিশ্বকাপের নকআউটে মাঠের মতোই উত্তপ্ত গ্যালারি সাংবাদিকতাকে দলীয়করণ না করে প্রকৃত চিত্র তুলে ধরুন: আইয়ুব ভূঁইয়া সাফল্যের মূল চাবিকাঠি আমার খেলোয়াড়রাই, বললেন ফ্রান্স কোচ দেশম

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সতর্ক আর্জেন্টিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। প্রতিপক্ষের শক্তিমত্তা ও নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সহকারী এবং সাবেক তারকা ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল।

স্যামুয়েলের মতে, সুইজারল্যান্ড কেবল শারীরিকভাবে শক্তিশালী দলই নয়, কৌশলগত দিক থেকেও তারা বেশ পরিণত। বিশেষ করে গ্রানিত শাকা ও ম্যানুয়েল আকাঞ্জির মতো অভিজ্ঞ ফুটবলাররা বল দখলে রেখে ঠান্ডা মাথায় ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। তিনি বলেন, তারা শারীরিকভাবে শক্ত-সামর্থ্য হওয়ার পাশাপাশি মানসিকভাবেও বেশ পরিণত। দল হিসেবে তারা অত্যন্ত সংগঠিত এবং বল পায়ে রেখে খেলতে অভ্যস্ত।

তবে প্রতিপক্ষকে কেবল রক্ষণাত্মক দল হিসেবে দেখছেন না আর্জেন্টাইন কোচিং স্টাফ। স্যামুয়েল জানান, তারা সুইজারল্যান্ডের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণের পাশাপাশি নিজেদের খেলাকে কীভাবে আরও কার্যকর করা যায়, সেদিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে দল রোমাঞ্চিত হলেও আপাতত পুরো মনোযোগ সুইজারল্যান্ড ম্যাচেই। ধাপে ধাপে এগোতে চান তারা।

এই ম্যাচে আর্জেন্টিনার বড় ভরসার নাম অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা এই মহাতারকা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল করেছেন। কিলায়ান এমবাপ্পের চেয়ে একটি ম্যাচ কম খেলে এই গোল সংখ্যা অর্জন করেছেন তিনি। কাতার বিশ্বকাপে শিরোপা জেতানো মেসি টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ডের মালিক। পাশাপাশি ২১ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে মেসির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, তাকে দেখে মনে হয় যেন ১৯ বছর বয়সী একজন তরুণ। গুরুত্বপূর্ণ এই কোয়ার্টার ফাইনালে মেসির অসাধারণ ফর্মই আর্জেন্টিনার জয়ের বড় আশা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সতর্ক আর্জেন্টিনা

আপডেট সময় : ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬