ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে খোয়াই নদের বাঁধ ভেঙে প্লাবিত ২৫ গ্রাম, পানিবন্দী শত শত মানুষ অনুমতি ছাড়া প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, প্রকৌশলী বরখাস্ত বিশ্বকাপ: ৯০ মিনিটের লড়াইয়ে চার বছরের স্বপ্নের চূড়ান্ত বিচার সেনাবাহিনীর নিরাপত্তা স্কটে সাজেক ছাড়লেন ৪২১ পর্যটক ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্ট্যান্টবাজির রাজনীতি চলবে না: ফরহাদ হোসেন তিস্তার পানি বিপদসীমার নিচে, স্বস্তি ফিরছে তীরবর্তী এলাকায় কক্সবাজারে ভয়াবহ বন্যায় ২২ জনের মৃত্যু, পানিবন্দি তিন লাখ মানুষ নরসিংদীর মেথিকান্দা স্টেশনে বৃদ্ধা হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার ফ্রান্সের কাছে হারের পর হ্যান্ডবলের দাবি মরক্কোর কোচের

ফ্রান্সের কাছে হারের পর হ্যান্ডবলের দাবি মরক্কোর কোচের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এবার শেষ আট থেকে বিদায় নিলেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দলটির কোচ মোহামেদ ওয়াহবি। তবে ম্যাচের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ৬০ মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর হাতে বল লেগেছে বলে দাবি করেন মরক্কোর খেলোয়াড়রা। রেফারি সেই আবেদন আমলে না নেওয়ার কয়েক সেকেন্ড পরই কিলিয়ান এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে মোহামেদ ওয়াহবি বলেন, হ্যান্ডবল হয়েছিল বলে কিছু খেলোয়াড় খেলা থামিয়ে দিয়েছিল। সেখানে নিশ্চিতভাবেই হ্যান্ডবল হয়েছিল। আমি জানি না সেটির বাঁশি বাজানো উচিত ছিল কি না, তবে এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টায় গোলটি হয়েছে। এদিকে রেফারিং বিশ্লেষক হুয়ান গুজম্যানের মতে, মাঠের রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। তিনি জানান, হ্যান্ডবলটি অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে এর সরাসরি কোনো সংযোগ ছিল না। এছাড়া বলের দখল ফ্রান্সের কাছে ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

পুরো বিশ্বকাপে ফ্রান্সের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করে মরক্কোর কোচ বলেন, ফ্রান্স সত্যিই একটি দুর্দান্ত দল। যারা গত দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, তাদের বর্তমান প্রতিভা ও শক্তি অসাধারণ। তিনি আরও যোগ করেন, আমরা জেতার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমরা আরও অনেক দূর যেতে চেয়েছিলাম এবং বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। এই হারে আমরা হতাশ, তবে এটি আমাদের মেনে নিতেই হবে।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের কাছে হারের পর হ্যান্ডবলের দাবি মরক্কোর কোচের

আপডেট সময় : ০১:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬