ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

রংপুর মেডিকেলে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান; কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৪:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রংপুর মেট্রোপলিটন পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।

আজ (১৩ জুন) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন নুরজাহান বেগম (৬২) মৃত্যুবরণ করলে তাঁর স্বজনদের সঙ্গে কর্তব্যরত কয়েকজন চিকিৎসকের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে সাময়িকভাবে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়। একইসঙ্গে মৃতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ মাহফুজুর রহমানের নিবিড় প্রচেষ্টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক প্রতিনিধি এবং রোগীর স্বজনদের মধ্যে ধারাবাহিক সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আলোচনার এক পর্যায়ে রোগীর স্বজনরা তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে মৃতের স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন এবং চিকিৎসকরাও কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রমে ফিরে যান।

জনস্বার্থে স্বাস্থ্যসেবা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সকলের দায়িত্ব। এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিকার চাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ জানান, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর মেডিকেলে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান; কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট সময় : ০৪:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬