ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগদায় হিজড়া মৌসুমীর হ্যানিট্র্যাপের শিকার সাধারণ মানুষ রামগঞ্জে রাস্তা সংস্কারের নামে, হাজারো মানুষের দুর্ভোগ এ যেন এক মরণফাঁদ সাতক্ষীরায় তরুণীর ধর্ষণ মামলা দায়ের কুমিল্লা হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুরে গ্রেফতার-১৯ কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখল মুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৪ নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-২, আহত-১ লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ সাব- রেজিষ্ট্রি অফিসে “অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত পশুত্ব নয়, মানবিকতায় হোক পুলিশিংয়ের মূল শক্তি মাসিক অপরাধ সভায় আরপিএমপি পুলিশ কমিশনার ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

পরশুরাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন সোমবার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইফতে খায়রুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি অভিভাবক সদস্য শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও অনুষ্ঠান আহ্বায়ক আবু ছায়েদ মোহাম্মদ ফজলুল করিম এবং সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মালেক।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মুনতাহিনা জান্নাত শাম্মী।

পুরস্কার বিতরণী পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৫টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৪৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া কলেজ দলের অধিনায়ক সহ সকল খেলোয়াড়কে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।

এ সময় পিঠা উৎসবে সেরা স্টল নির্বাচিত দলের প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়, একই সঙ্গে পরশুরাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজের যুক্তি বিদ্যা বিভাগের প্রভাষক কাজী সালমা আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

তারা আরো বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিষয়ের প্রভাষক সবিরুল ইসলাম, এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।

প্রাণবন্ত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরশুরাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার

আপডেট সময় : ০৩:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬