ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় জুয়েলারি বন্ধ, তবুও বহাল স্বর্ণের নতুন দাম দুর্গাপূজায় বন্ধের দিনেও কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী মানবদেহ কি ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা সম্ভব? বিজ্ঞান কী বলে হবিগঞ্জে মহাসমারোহে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ইউক্রেন যুদ্ধে স্টারশিল্ডের গতি সীমিতকরণ নিয়ে বিতর্ক

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক মালিকবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ মে (মঙ্গলবার) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় অচিন্তপুর ও সুন্দরা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মংলা বাজার ও হালাকুড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে।

আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৫,৯০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদক ও গরু পাচার রোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মাদক ও চোরাচালানবিরোধী জনসচেতনতা তৈরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আলোচনা সভা আয়োজন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে ২৯ বিজিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক মালিকবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক

আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬