ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক দারাজের মাধ্যমে মাদক বিক্রি: বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার, আসামি এমডিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

ভোলায় ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, বজ্রাপাতে জেলের মৃত্যু

নুপুর আক্তার নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুপুর আক্তার,
নিজস্ব প্রতিনিধি:

ভোলা জেলার মনপুরা উপজেলায় আকস্মিক ঝড়ে ১০টি ঘরবাড়ি ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে, একই সঙ্গে চরফ্যাশন উপজেলায় বজ্রাঘাতে মো. সজিব (২৫) নামের ১ জেলের মৃত্যু হয়েছে।

২৬ মে মঙ্গলবার সকাল ১১টায় মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট ও একই ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে, মৃত সজিব চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছুল হকের ছেলে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন, কিন্তু ২৬ মে মঙ্গলবার সকালের দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘর গুলো ভেঙ্গে অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়।

স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ে মনপুরার রামনেওয়াজ ও তুলাতুলি এলাকায় দোকানপাট এবং ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে, রামনেওয়াজ ঘাটের ৫টি দোকান একেবারে বিধ্বস্ত হয়ে যায়, এতে ব্যবসায়ীদের দোকানঘর ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সময়ে তুলাতুলি বাজার সংলগ্ন এলাকায় ঝড়ে স্থানীয়দের ঘরবাড়িও ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে ভোলার চরফ্যাশন উপজেলায় নদীতে মাছ শিকার করতে গিয়ে মো. সজিব নামের ১ জেলে মারা গিয়েছেন।

মৃত জেলে সজিবের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে নদীতে যায় সজিব, এ সময় হঠাৎ চতুর্দিকে অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়, ১ পর্যায়ে বিকট শব্দে বজ্রাপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সজিব, তার সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শাওন বলেন, হাসপাতালে আনার আগেই ওই জেলের মৃত্যু হয়েছে।

মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা “ইউএনও” আবু মুসা বলেন, ক্ষয়-ক্ষতির বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, বজ্রাপাতে জেলের মৃত্যু

আপডেট সময় : ০১:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬