ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আওয়ালীগের ১৯ কর্মী গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন এর সংসদ সদস্য ছিলেন।

সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী, পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ মে শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে ১৪ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়, সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন, জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

গ্রেফতারকৃত ১৯ জন হলেন:- মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জন-সাধারণের ক্ষতি করার চেষ্টা কালে ১৯ জনকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে, গ্রেফতার আসামিদের বেশির ভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানাজা শেষে জয় বাংলা স্লোগান, আওয়ালীগের ১৯ কর্মী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬